র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারেক অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
ঘটনার বিবরণে জানা যায় যে, গত ২০০৫ সালের ২৯ অক্টোবর তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে আঙ্গুরা বেগমকে গলা কেটে হত্যা করে ঘরের ভেতরে দেহ ও ঘরের বাহিরে মাথা রেখে পালিয়ে যান ভিকটিমের ছেলে আসামি ফজল মিয়া। এ ঘটনায় ফজল মিয়াকে আসামি করে ভিকটিমের ভাই আব্দুর রশিদ হবিগঞ্জের নবীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। বিজ্ঞ হবিগঞ্জ আদালত মা’কে গলা কেটে হত্যার ঘটনার মামলায় আসামি ভিকটিমের ছেলে ফজল মিয়াকে মৃত্যুদন্ডে দন্ডিত করে। উক্ত আসামিকে আইনের আওতায় আনতে র্যাব-৯, সিপিএসসি, সিলেট ও সিপিসি-৩ ক্যাম্প, হবিগঞ্জ এর একটি যৌথ আভিযানিক দল গত ১৬ নভেম্বর ২০২৫ ইং তারিখ আনুমানিক ২১.৪০ ঘটিকার সময় সিলেট জেলার গোয়াইনঘাট থানাধীন পূর্ব জাফলং এলাকায় অভিযান পরিচালনা করে দায়রা নং- ২২/২০০৬ এবং হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার মামলা নং-৫০(১০)২০০৫ ধারা-৩০২ পেনাল কোড ১৮৬০; এর মূলে ওয়ারেন্টভূক্ত মৃত্যুদন্ড সাজাপ্রাপ্ত ০১ জন পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামি- ফজল মিয়া, পিতা- মৃত.আশ্বব আলী, সাং- আদিত্যপুর, থানা- নবীগঞ্জ, জেলা- হবিগঞ্জ।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
