ঝিনাইদহের হরিণাকুন্ডুতে এসএসসি ও সমমানের পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমরুল হাসান মিঠুর সভাপতিত্বে ও সদস্য সচিব শামীম রেজার সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিণাকুন্ডু উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান মাস্টার, পৌর বিএনপির সভাপতি জিন্নাতল হক খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাইজাল হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনিচুর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি সমিনুজ্জামান সমিন, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক, হরিণাকুন্ডু পৌর ছাত্রদলের আহ্বায়ক আকরাম হোসেন, সদস্য সচিব ইখলাচ উদ্দিন ও পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক তারেক আল মামুন।

আয়োজকেরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহ জোগাবে।