ফেনীর জেলা প্রশাসকের আয়োজনে কৃষি ঋণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ আগস্ট) দুপুর ০১:৩০ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা কৃষি ঋণ কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জনাব সাইফুল ইসলাম, জেলা প্রশাসক, ফেনী।
কৃষি ঋণ কমিটির সভা শেষে ২০২৪-২৫ অর্থবছরে সর্বোচ্চ কৃষি ঋণ বিতরণে প্রথম স্থান অর্জনকারী কৃষি ব্যাংক পিএলসি, দ্বিতীয় স্থান অর্জনকারী ইসলামী ব্যাংক পিএলসি এবং তৃতীয় স্থান অর্জনকারী সিটি ব্যাংক পিএলসিকে সম্মাননা প্রদান করা হয়।
এছাড়া, কৃষি ঋণ আদায়ে প্রথম স্থান অর্জনকারী কৃষি ব্যাংক পিএলসি, দ্বিতীয় স্থান অর্জনকারী এক্সিম ব্যাংক পিএলসি এবং আমদানি বিকল্প শস্য খাতে ঋণ প্রদানের জন্য সোনালী ব্যাংক পিএলসি কে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সোনালী ব্যাংক পিএলসির ডেপুটি জেনারেল ম্যানেজার, কৃষি ব্যাংক পিএলসির ডেপুটি জেনারেল ম্যানেজার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি, বিভিন্ন বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকের ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন।
