র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারেক অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
মামলার বিবরণে জানা যায়, হবিগঞ্জ জেলার লাখাই থানাধীন মুড়িয়াউক এলাকার বাসিন্দা ভিকটিম সফিকুর রহমান ০১টি ফিশারী লিজ নিয়ে দেশীয় প্রজাাতির বিভিন্ন জাতের মাছ চাষ করতেন। একদিন রাতে বিবাদী তোফাজ্জল ও তার কয়েকজন সঙ্গী মিলে মাছ চুরি করতে গেলে ভিকটিম তাদেরকে দেখে ফেলেন। অতঃপর তাদের ধাওয়া করে তোফাজ্জলকে আটক করে বাড়িতে নিয়ে আসলে উপস্থিত লোকজন তাকে মারপিট করে থানায় দেওয়াার জন্য প্রস্তুতি নিলে স্থানীয় একজন প্রাক্তন চেয়ারম্যানের অনুরোধে বিবাদী কে ছেড়ে দেওয়াা হয়। কিন্তু সে ছাড়া পেয়ে কিছুদূর গিয়ে ভিকটিমকে অচিরেই খুন করবে বলে হুমকি দেয়। এরই প্রেক্ষিতে ঘটনার দিন গত ০১/০৪/২০২৫ ইং তারিখ আনুমানিক বিকাল ১৭:০০ ঘটিকার সময় মুড়িয়াউক গ্রামের জব্বর নগর নামক স্থানে চায়ের দোকানে ভিকটিম চা খাওয়ার জন্য গেলে পূর্ব থেকে ওৎপেতে থাকা আসামীগণ দা, লোহার রোড, কাঠের রুইল জি.আই পাইপসহকারে দোকানে প্রবেশ করে ভিকটিমকে এলোপাতাড়িভাবে মেরে রাস্তায় ফেলে দেয়। পরবর্তীতে ভিকটিমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে গেলে দায়িত্বরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে তাৎক্ষণিকভাবে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে রেফার্ড করেন। পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ভিকটিমকে সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। উক্ত ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে হবিগঞ্জ জেলার লাখাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত ঘটনার প্রেক্ষিতে আসামীদের আইনের আওতায় আনতে র্যাব-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এবং র্যাব-১০, ঢাকা এর একটি যৌথ আভিযানিক দল গত ২৩ আগস্ট ২০২৫ ইং তারিখ আনুমানিক বিকাল ১৭:০০ ঘটিকার সময় ঢাকার চকবাজার থানাধীন খাজে দেওয়ান ১ম লেন আনোয়ার স্টোরের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে হবিগঞ্জ জেলার লাখাই থানার মামলা নং- ০৩, তারিখ-০৪ এপ্রিল ২০২৫ খ্রিঃ, ধারা-৩০২/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০; এর মূলে হত্যা মামলার ১নং আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামী- আউয়াল মিয়া (৪২), পিতা- মিয়া হোসেন, সাং- মুড়িয়াউক ইউপি-৩নং মুড়িয়াউক, থানা- লাখাই জেলা-হবিগঞ্জ।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীকে হবিগঞ্জ জেলার লাখাই থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
