বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে মৌলভীবাজার জেলা বিএনপির উদ্দ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে ১৫ আগস্ট শুক্রবার জুমার নামাজ শেষে হযরত শাহ মোস্তফা দরগাহ মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জেলা বিএনপির সাবেক সভাপতি ও মৌলভীবাজার -রাজনগর ৩ আসনের সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকী, এম এ মুকিত, মিজানুর রহমান মিজান, বকসী মিসবাহ উর রহমান, মো.ফখরুল ইসলাম, মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক মারুফ আহমদ সাংগঠনিক সম্পাদক কাজল মাহমুদ , পৌর বিএনপির আহবায়ক সৈয়দ মমশাদ আহমদ, সিনিয়র যুগ্ম আহবায়ক সরওয়ার মজুমদার ইমন মনোয়ার আহমেদ রহমানসহ জেলা উপজেলা, পৌর বিএনপি, জেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসময় দোয়া মাহফিলে অংশ গ্রহণ করেন।
দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেক হায়াত ও পরিপূর্ণ সুস্থতা কামনা করে মোনাজাত করা হয় এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করা হয়।
