বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর নাম এখন থেকে আর থাকবে না।
রবিবার (১৩ জুলাই) সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।
জ্বালানি উপদেষ্টা বলেন, জাতীয় রাজস্ব বোর্ডকে দুটি বিভাগ করা হয়েছে। একটির নাম রাজস্ব নীতি বিভাগ এবং আরেকটির নাম রাজস্ব বাস্তবায়ন বিভাগ। দুইটি বিভাগের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়োগে একটি নীতিমালা করা হবে।
