আওয়ামী লীগের মত আচরণ করা থেকে বিএনপি নেতাকর্মীদের সতর্ক থাকতে বলেছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

শনিবার (১২ জুলাই) বেলা ১১টায় রাজশাহীতে এক কর্মসূচিতে তিনি এ সতর্ক থাকার নির্দেশনা দেন।

মহানগরীর ভুবনমোহন পার্কে রাজশাহী মহানগর বিএনপির আয়োজনে দলটির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে ফরম বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ড. আব্দুল মঈন খান। প্রধান বক্তা ছিলেন বিএনপির রাজশাহীর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত। এতে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল হুদা। সঞ্চালনা করেন সদস্য সচিব মামুনুর রশীদ।

ড. আব্দুল মঈন খান বলেন, ‘‘আমরা জানি এখানে সংস্কারের প্রয়োজন রয়েছে ন্যায় বিচারের প্রয়োজন রয়েছে। কিন্তু সংস্কার আর বিচার দুইটোই চলমান প্রক্রিয়া। এটা এ রকম নয় আমরা সংস্কার করে দিলাম সব সংস্কার হয়ে গেল। আমরা বিচার করে দিলাম সব ন্যায় বিচার হয়ে গেল। সংস্কার প্রক্রিয়া, বিচার প্রক্রিয়া এরকম নয়। বিগত স্বৈরাচার সরকার বলতো আগে উন্নয়ন পরে গণতন্ত্র, সেটা ছিল ভূয়া কথা।

কাজেই আজকে কারও মুখে এটা শুনতে চাইনা যে আগে সংস্কার হবে, আগে বিচার হবে, পরে গণতন্ত্র হবে পরে নির্বাচন হবে। এই কথা আজকে আমরা অন্তরবর্তিকালিন সরকারের কাছে আর শুনতে চাই না
তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে দেশের মানুষ যে দায়িত্ব অর্ন্তবর্তিকালিন সরকারকে দিয়েছে, দেশের মানুষ আপনাদের উপর আস্তা রেখেছে। যত দ্রুত সম্ভাব একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের প্রাণের আকুতি গণতন্ত্রকে তাদের হাতে ফিরিয়ে দিন। বিগত ১৬ বছর তরুণ সমাজ, প্রবীণ সমাজ ভোট দিতে পারেনি। এমনকি ২০০৮ সালের নির্বাচনও একটি ষড়যন্ত্রের মাধ্যমে সংঘটিত হয়েছিল। আজকে বাংলাদেশের তরুণ সমাজ, প্রবীন সমাজ ভোট দেওয়ার জন্য উন্মখ হয়ে আছে। যত দ্রুত সম্ভব নির্বাচনের মাধ্যমে জনগনের হাতে গণতন্ত্র ফিরিয়ে ফিরিয়ে দিতে হবে।