রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে প্রয়োজনীয় রাষ্ট্রসংস্কার, গনহত্যার বিচার,সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে সুষ্ঠও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এবং দেশ ও ইসলামবিরোধী সকল ষড়যন্ত্র ও চক্রান্তের প্রতিবাদে ইসলামি আন্দোলনের গন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার দুপুর ২টা থেকে রংপুর বিভাগের জেলা ও উপজেলাগুলো থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেন।
বিকাল থেকে গন সমাবেশের মূল কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে কেরাত পাঠের মাধ্যমে শুরু হয় গনসমাবেশের মুল আনুষ্ঠানিকতা।
এ সময় বক্তারা বলেন রাষ্ট্রসংস্কার, গনহত্যার বিচার,সংখ্যানুপাতিক ( পিআর) পদ্ধতিতে সুষ্ঠও নিরপেক্ষ নির্বাচন এবং দেশ ও ইসলামবিরোধী সকল ষড়যন্ত্র ও চক্রান্তের ভারতীয় দালাল আধিপত্যবাদী কাউকে আর এই বাংলাদেশে ঠাই দেয়া হবে না।।
গন সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর, মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, ২৪ এর গনঅভ্যুত্থানে উওরের কৃতি সন্তান জুলাই আন্দোলনের ১ম শহীদ আবু সাইদ এর জন্য আজ একটি নতুন বাংলাদেশের সূচনা হয়েছে।
শুক্রবার (২০ জুন) বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরী মাঠে জুলাই গণহত্যার দৃষ্টান্তমূলক বিচার, সকল আহতদের চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করণসহ নানা দাবিতে অনুষ্ঠিত বিশাল গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গন সমাবেশ শেষে রংপুরে ৫টি আসনে ইসলামি আন্দোলনের প্রার্থী ঘোষণা করেন। রংপুর ১আসনে মোহাম্মদ গোলাম মোস্তফা (বাবু), রংপুর ২ আসনে মাওলানা মোহাম্মদ আশরাফ আলী, রংপুর ৩ আসনে আমিরুজ্জামান (পিয়াল), রংপুর ৪ আসনে মোহাম্মদ জাহিদ হোসেন, রংপুর ৫ আসনে মোহাম্মদ গোলজার হোসেন। গণসমাবেশের আয়োজন করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, রংপুর মহানগর শাখা।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, রংপুর মহানগর শাখার সভাপতি, হাফেজ মাওলানা আব্দুর রহমান কাসেমীর সভাপতিত্বে গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী অকন, সিনিয়র যুগ্ম মহাসচিব ও মুখ্যপাত্র মাওলানা গাজী আতাউর রহমান, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট হাফেজ এম হাসিবুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ।
আরো বক্তব্য রাখেন, রংপুর মহানগর, জেলা ও রংপুরের ৮ উপজেলার নেতাকর্মী সহ ইসলামি আন্দোলনের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
