জনপ্রিয় ভারতীয় মডেল শীতল শুটিং স্পট থেকে বেরিয়ে আর গন্তব্যে ফেরা হল না। পরিবারের পক্ষ থেকে নিখোঁজের ডায়েরি করার পর পুলিশি তদন্তে হরিয়ানার সোনিপাতের একটি খাল থেকে উদ্ধার করা হয় তার ছিন্নভিন্ন মরদেহ।
স্থানীয় পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে শীতলকে গলা কেটে হত্যা করা হয়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, শীতল শনিবার (১৪ জুন) বাড়ি থেকে বেরিয়েছিলেন শুটিংয়ের উদ্দেশ্যে।
তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও বাড়ি না ফিরলে পরিবারের পক্ষ থেকে নিখোঁজ ডায়েরি করা হয়।পরবর্তীতে রোববার উদ্ধার করা হয় তার ক্ষতবিক্ষত মরদেহ। উদ্ধারের পর তা ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
উল্লেখ্য, পানিপথের খালিলা মাজরা গ্রামের বাসিন্দা শীতল মডেলিংয়ের পাশাপাশি মিউজিক ভিডিওর কাজও করতেন। মডেলিং শুরু করার আগে শীতল কর্ণালের একটি হোটেলে কাজ করতেন। পরিচিত ছিলেন সিমি চৌধুরী নামেও।
