এনসিপি মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেন, দেশের গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে অন্তত দু’ তিনটা শক্তিশালী রাজনৈতিক দলের প্রয়োজন । তাই এনসিপি শক্তিশালী রাজনৈতিক দলগঠনের লক্ষে কাজ করে যাচ্ছে। সামনে নির্বাচনে যদি এনসিপি শক্তিশালী ভুমিকা রাখতে না পারে আপনারা ভালো মানুষকে নির্বাচিত করবেন। আমি কিন্তু একবারো বলি নাই আপনাদের এনসিপিকেই ভোট দিতে হবে, আমি বলছি ভালো মানুষকে ভোট দিবেন।

২৮ (মে) বুধবার দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় শহীদ মিনার মোড়ে বিকাল ৪.০০ টায় জাতীয় নাগরিক পার্টি (NCP)’র পথসভা অনুষ্ঠিত হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহবায়ক সারোয়ার তুষার, আলী নাসের খান, সদিয়া ফারজানা দিনা সহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এসময় বীরগঞ্জের নেতৃবৃন্দ মধ্যে উপস্থিত ছিলেন আবু বক্কর সুমন, আল আমিন, সাকিব হাসান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

তিনি বলেন, গত ১৫ বছর আপনাদের উন্নয়নের জোয়ারে ভাসিয়েছে তাহলে বীরগঞ্জের মানুষের এই হাল কেন? বীরগঞ্জের জয়ন্তিয়া ঘাটের এই অবস্থা কেন আজ? আওয়ামীলীগের ঠিকাদার রা টাকা পয়সা অনৈতিকভাবে মারে খায়ে আজ পলাতক। এখন বাজেট শেষ বলে জনগণের সাথে টালবাহানা করতেছে,এই বিষয়ে প্রশাসনের কোন হস্তক্ষেপ নাই। তিনি আরো বলেন, বীরগঞ্জ কলেজ সংলগ্ন গোলাপগঞ্জ মোড়ে চলমান মাদকবিরোধী অভিযানের প্রসঙ্গে সারজিস আলম বলেন, মাদকের বিরুদ্ধে আমরা ‘জিরো টলারেন্স’ নীতিতে বিশ্বাস করি। তরুণ যুবসমাজকে মাদক থেকে রক্ষা করতে হলে সবার আগে সমাজ থেকে এসব আস্তানা উচ্ছেদ করতে হবে।

এনসিপির লক্ষ্য হলো-এমন একটি রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা, যেখানে থাকবে না কোন হানাহানি, টেন্ডারবাজি, চাঁদাবাজি কিংবা জমি দখলের মতো জঘন্য অপরাধ।

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এনসিপির অবস্থান তুলে ধরে তিনি বলেন, দেশে এখনো ষড়যন্ত্র চলছে। তাই যুবসমাজসহ সর্বস্তরের জনগণকে সজাগ থাকতে হবে। কোনো প্রতীক নয়, জনগণ যেন সৎ ও যোগ্য মানুষকে ভোট দেয়, এটাই আমাদের প্রত্যাশা যে তরুণেরা আন্দোলন করে স্বৈরাচারকে হটাতে পারে, তারা জেলা ও উপজেলা পর্যায়ে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে। দিনাজপুর জেলার গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে আয়াতনে বড় উপজেলা হচ্ছে বীরগঞ্জ উপজেলা, কিন্তু এই উপজেলায় সবচেয়ে কম পাকা রাস্তা রয়েছে। এলজিইডির যে হিসাব সেখানে ১৭ পারসেন্ট রাস্তা পাকা, বাকি ৮৩ পারসেন্ট রাস্তা হাসিনার উন্নয়নের জোয়ারে কাঁচা হয়ে গেছে। তাই বলছি আপনাদের উন্নয়নের জন্য আপনাদেরই দায়িত্ব নিতে হবে। ভালো মানুষকে ভোট দিয়ে এলাকার জনপ্রতিনিধি বানাতে হবে। ভালো মানুষকে সমর্থন দিলে সারা বাংলাদেশে ভালো মানুষের নেতৃত্ব সৃষ্টি হবে।
ইতিপূর্বে আমরা দেখেছি পাঁচ বছরের জন্য সরকারের নিকট থেকে কোটি কোটি টাকা দিয়ে মনোনয়ন কিনে বিনাভোটে নির্বাচিত হতো তাই জনগনের নিকট কোন দায়বদ্ধতা ছিলো না। নির্বাচনের পরে আর কোন খোজ খবর পাওয়া যেত না। এখন থেকে ঘুষ দুর্নীতি, চাঁদবাজিবাজদের দেখলেই থু থু দিবেন।

সংখ্যালঘুদের নিয়ে তিনি বলেন, অধিকাংশ লোকেই সনাতন ধর্মাবলম্বী কিন্তু দুঃখের বিষয় এ কারণেই হিন্দু মহিলা পুরুষ সবাই সমবেত হন কাজের সন্ধানের জন্য। জীবিনারন জন্য। আর এতেই বুঝা যায় দেশের সংখ্যালঘুদের কোন পরিবর্তন হয় নাই।

তিনি আরো বলেন, টাকা দিয়ে যারা আপনার ভোট কিনতে চায় তারা আপনার শত্রু ও দেশের শত্রু। কোন খারাপ মানুষ জাতীয় নাগরিক পার্টি (এনসিপির), বি এনপির,জামায়াতের ভোটে আসে তাকে সমর্থন দিবেন না। এখনো ফ্যাসিস্ট আওয়ামী লীগ এর ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। দেশের যুব সমাজকে আবার ডায়াভেট করার চেষ্টা চলছে। তাই যুব সমাজকে সচেতন থাকার উদ্দাত্ত আহব্বান করেন।