বাগেরহাটের মোংলার চাঁদপাই ইউনিয়ন একাধিক বিএনপি নেতাদের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন স্থানীয় বিএনপি নেতা কর্মীরা। ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপি নেতা মোহাম্মদ সেলিম এবং ৯নং ওয়ার্ড বিএনপি নেতা সেলিম রেজা বাচ্চু ও তার ম্যানেজার শাহিন উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ দেন তারা। তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য যেকোনো সময় আইনশৃঙ্খলা রক্ষার অবনতি ঘটার সম্ভাবনা রয়েছে।
অভিযোগে উল্লেখ করেন চাঁদপাই ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোহাম্মদ সেলিম ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোহাম্মদ সেলিম রেজা বাচ্চু ঐ ওয়ার্ড বিএনপির সদস্য মনোনীত হয়েছেন। তার ম্যানেজার আওয়ামী লীগ নেতা শাহিন উদ্দিন চৌধুরী ডেভিল হান্ট অপারেশনে পুলিশের হাতে আটক হয়ে জেলা কারাগারে রয়েছেন।
অভিযোগে আরো উল্লেখ করেন, এরা সবাই আওয়ামী লীগের দোসর। স্থানীয় বিএনপি নেতাদের ম্যানেজ করে তারা পদ-পদবী ভাগিয়ে নিয়েছেন। তাদের হাতে অনেক বিএনপি নেতাকর্মী নির্যাতিত হয়েছে। তারা অনেকের ঘের দখলে নিয়েছে। তারা ঠিকমতো হারির টাকা পরিশোধ করে না। তাদের ভয়ে এলাকার লোকজন মুখ খুলতে সাহস পায় না।
নব্য বিএনপি এসব নেতারা বিএনপি নেতাকর্মীদের মাছের ঘের দখলের হুমকি দিচ্ছে। প্রতিনিয়ত তারা তাদের সন্ত্রাসী বাহিনী নিয়ে মহড়া দিতেছে। তদন্ত-পূর্বক দল থেকে বহিষ্কারের জন্য জেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিব এবং গ্রেফতারের দাবিতে প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন তারা।
