অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অর্থপাচার মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল করেছেন আপিল বিভাগ।
বুধবার (২৩ এপ্রিল) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বিভাগ এই রায় দেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ড. ইউনূসের আপিল মঞ্জুর করে সর্বোচ্চ আদালত এ রায় দিলেন।
গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ১১ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারে করে নেয় দুর্নীতি দমন কমিশন।
আরো পড়ুন: নারায়ণগঞ্জের ফতুল্লায় জুটের গোডাউন ও ছাপাখানায় অগ্নিকাণ্ড
ড. ইউনূসের আইনজীবী বলেছেন, হয়রানি করতেই এ মামলা করা হয়েছিল। কাজেই যখন তিনি ক্ষমতায় আসেন, তখন দ্রুত মামলা প্রত্যাহারের আবেদন করে দুদক। দুদকের আবেদনে আদালত মামলাটি বাতিল করে দেন। এই প্রক্রিয়ায় মামলা বাতিল চাননি ড. মুহাম্মদ ইউনূস। আইনজীবীদের আইনি লড়াইয়ের নির্দেশ দেন তিনি।
