ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরাইলের বর্বরোচিত হামলায় শিশু, মহিলা ও নিরপরাধ বেসামরিক মানুষ নির্বিচারে হত্যার প্রতিবাদে আগামীকাল শুক্রবার ১১ এপ্রিল ২০২৫ বেলা সাড়ে ৩টায় জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়ে (কাকরাইল) চত্বরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে জাতীয় পার্টি। মিছিল ও সমাবেশ সফল করতে জাতীয় পার্টি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। একইসাথে অনুষ্ঠানের সংবাদ সংগ্রহ, প্রচার ও সম্প্রচারের জন্য গণমাধ্যম কর্মীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে।

আগামী ১৩ এপ্রিল ২০২৫ রবিবার জাতীয় পার্টির সকল জেলা, মহানগর/ জেলার অন্তর্গত উপজেলা ও থানাসমূহে গাজা ও রাফা’র ইসরাইলী বর্বরোচিত হামলায় শিশু, মহিলা ও নিরপরাধ বেসামরিক মানুষ নির্বিচারে হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ কর্মসূচী ঘোষণা করা হয়েছে। স্ব-স্ব জেলা, মহানগর, উপজেলা ও থানায় উপরোক্ত কর্মসূচী পালনের জন্য বিশেষভাবে নির্দেশনা প্রদান করেছেন জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু।