শিবগঞ্জে নাগরিক ঐক্যর সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, শেখ হাসিনা দেড় হাজার মানুষ মেরে দেশ থেকে পালিয়েছে। সেখান থেকে এ দেশের রাজনীতিবিদদের শিক্ষা নেওয়া উচিত। প্রশাসন জনগণের সেবক অথচ বাংলাদেশের থানাগুলেতে পুলিশ এখনও টাকা ছাড়া মামলা নেননা। তিনি আরও বলেন, শিবগঞ্জের ঘটনায় থানায় মামলা দিলে ৪/৫ জন আসামীর নাম থানার ওসি কেটে দিতে বলে। ওসি নাম কাটার কে? আমাকে শিবগঞ্জে আসতে দেওয়া হবে না এই হুংকারের কারণে আমি শিবগঞ্জে এসেছি। আমি যদি হুঙ্কার দেই তাহলে শিবগঞ্জে ভূমিকম্প হবে। শিবগঞ্জ ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাঙ্গে টেলিফোনে কথা হয়েছে। তিনি বিএনপি দলীয় নেতাদের সাথে বসে সমঝোতা করার পরামর্শ দেন। তিনি বলেন, দেশে সঠিক সময়ে নির্বাচন না হলে দেশে মার্শাল ল হবে।

শুক্রবার শহীদ মীর মুগ্ধ স্কয়ারে উপজেলা নাগরিক ঐক্য’র আয়োজনে নাগরিক ঐক্য নেতা তোফার সভাপতিত্বে নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নাগরিক ঐক্য’র সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার, উপজেলা নাগরিক ঐক্যর সদস্য সচীব আব্দুল বাসেত বাদশা। এসময় উপস্থিত ছিলেন জেলা নাগরিক যুব ঐক্যর আহ্বায়ক আরিফুল ইসলাম, শিবগঞ্জ নাগরিক ঐক্য নেতা মতিউর রহমান, সাইদুর রহমান সাগর, এনামুল হক, সৈকত আমিন বিদ্যুৎ, মাহবুব মোর্শেদ হীরা, অমিত হাসান, হারুনুর রশিদ, সাজু, আজাদুল ইসলাম, আঃ রহমান, উপেজলা যুব ঐক্য’র সাধরন সম্পাদক রাশেদ মাহমুদ তুষার প্রমুখ।