কোটা সংস্কার ও শিক্ষার্থীদের ওপর হামলার বিষয়ে অবশেষে মুখ খুললেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। তিনি কোটা সংস্কার আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের আগামী এক মাস অপেক্ষা করতে বলেছেন।
আজ মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ আহ্বান করেন। ব্যারিস্টার সুমন বলেন, ‘বিষয়টি এখন আদালতে কাছে। আদালত চার সপ্তাহ সময় নিয়েছেন। তাই শিক্ষার্থীদের বলব তারা যেনো একটা মাস অপেক্ষা করেন।’
