টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি; ক্রিকেটের এই ৩ সংস্করণে ২০২৪ সালের জন্য ২১ জন ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তিতে রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত ১২ ফেব্রুয়ারি এই তথ্য জানায় নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন বোর্ড। কেন্দ্রীয় চুক্তি অনুযায়ী, ক্রিকেটের তিন সংস্করণের চুক্তিতেই আছেন ৫ ক্রিকেটার। তারা হলেন নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ ও শরিফুল ইসলাম। তবে এই ৫ জন সব সংস্করণে খেললেও তাদের বেতন সমান নয়। সাকিবের চেয়ে বেশি বেতন পাবেন শান্ত।
তিন ক্যাটাগরিতে বেতন পেলেও সব ক্যাটাগরিতে পূর্ণ বেতন পাবেন না এই ৫ জন। নিয়মানুযায়ী, প্রথম চুক্তির শতভাগ পেলেও দ্বিতীয় চুক্তির ৫০ শতাংশ ও তৃতীয় চুক্তির ৪০ শতাংশ পাবেন ক্রিকেটাররা।
শান্তর বেতনই উদাহরণস্বরূপ বলা যাক- টেস্টে পূর্ণ সাড়ে ৪ লাখ টাকা পাবেন শান্ত। ওয়ানডে থেকে ২ লাখ (৫০ শতাংশ) ও টি-টোয়েন্টি থেকে ১ লাখ ৪০ হাজার (৪০ শতাংশ)। পাশপাশি তিন ফরম্যাটে নেতৃত্বে জন্য আরও পাবেন ১ লাখ ২০ হাজার (প্রত্যেক ফরম্যাটের জন্য ৪০ হাজার করে)। সবমিলিয়ে শান্তর মাসিক বেতনের পরিমাণ ৯ লাখ ১০ হাজার টাকা।
সাকিবও তিন ফরম্যাট থেকে পূর্ণ বেতন পাবেন। তবে অধিনায়কত্বের কারণে বেতন বেশি পাচ্ছেন শান্ত। গত চুক্তিতে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া খেলোয়াড় ছিলেন সাকিব। এবার তার বেতন ৭ লাখ ৯০ হাজার টাকা।
কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটাররা কে কত বেতন পাচ্ছেন
নাজমুল হোসেন শান্ত- ৯ লাখ ১০ হাজার
সাকিব আল হাসান- ৭ লাখ ৯০ হাজার
মুশফিকুর রহিম- ৬ লাখ ৫০ হাজার
লিটন দাস- ৬ লাখ ৫ হাজার
তাসকিন আহমেদ- ৫ লাখ ৭৫ হাজার
মেহেদি হাসান মিরাজ- ৫ লাখ ৫০ হাজার
শরিফুল ইসলাম- ৫ লাখ ৫০ হাজার
মুমিনুল ইসলাম- ৪ লাখ ৫০ হাজার
তাইজুল ইসলাম- ৪ লাখ ৫০ হাজার
মাহমুদউলাহ রিয়াদ- ৪ লাখ
মোস্তাফিজুর রহমান- ২ লাখ ৮৭ হাজার ৫০০
তাওহিদ হৃদয়- ২ লাখ ৬২ হাজার ৫০০
হাসান মাহমুদ- ২ লাখ
নুরুল হাসান সোহান- ১ লাখ ৭৫ হাজার
মাহমুদুল হাসান জয়- ১ লাখ ৭৫ হাজার
খালেদ আহমেদ- ১ লাখ ২৫ হাজার
নাঈম হাসান- ১ লাখ ২৫ হাজার
নাসুম আহমেদ- ১ লাখ ২৫ হাজার
শেখ মেহেদি হাসান- ১ লাখ
তানজিম হাসান সাকিব- ১ লাখ
