দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে সামরিক মহড়া শুরু করেছে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো। গতকাল বুধবার ইউরোপে এই মহড়া শুরু করে তারা।ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
ন্যাটো জানায়, ৫০টির বেশি বিমানবাহী রণতরী থেকে ডেস্ট্রেয়ার মহড়ায় অংশ নেবে। আরও অংশ নেবে ৮০টির বেশি জঙ্গিবিমান, হেলিকপ্টার ও ড্রোন এবং অন্তত ১১০০ যুদ্ধযান, যার মধ্যে থাকবে ১৩৩টি ট্যাংক এবং পদাতিক বাহিনীর লড়াইয়ের ৫৩৩টি যুদ্ধযান।
ইউরোপে, বিশেষত বাল্টিক রাষ্ট্রগুলোতে এ বছর চলবে স্টিডফাস্ট ডিফেন্ডার শীর্ষক এ মহড়া। বাল্টিক রাষ্ট্রগুলোতেই রাশিয়ার হামলার ঝুঁকি সবচেয়ে বেশি বলে মনে করা হয়। তাই ধারণা করা হচ্ছে, রাশিয়ার হামলা হলে সে ক্ষেত্রে জাতীয় ও বহুজাতিক স্থলবাহিনী মোতায়েন এবং সজাগ থাকা নিয়েই মূলত এ মহড়া চালানো হচ্ছে।
ন্যাটোর শীর্ষ কমান্ডার ক্রিসটোফার ক্যাভোলি বলেন, এই জোট ইউরো-আটলান্টিক অঞ্চলে নিজেদের সক্ষমতার জানান দেবে।
মহড়ার ঘোষণায় রাশিয়ার নাম উল্লেখ করেনি ন্যাটো। তবে তাদের শীর্ষ কৌশলগত নথিতে রাশিয়াকে ন্যাটো সদস্যদেশগুলোর নিরাপত্তায় সবচেয়ে গুরুতর এবং সরাসরি হুমকি হিসাবেই চিহ্নিত করা হয়েছে।
