ইসরায়েলি ভূখণ্ডে ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় এই হামলায় অন্তত ৯ জন ইসরায়েলি সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।
গাজায় ইসরায়েলি অভিযান শুরুর পর থেকে একাধিকবার লেবানন সীমান্তে সহিংসতার ঘটনা ঘটেছে। দুই দেশই সীমান্ত থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিয়েছে। লেবানেন উত্তরাঞ্চলীয় সীমান্তের নিয়ন্ত্রণ ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ কাছে। তারা বেশ কয়েকবার হামলার হুঁশিয়ারি দিয়েছে। ইসরায়েলের সাথে সংঘাতে এখন পর্যন্ত হিজবুল্লাহর ১০০ যোদ্ধা নিহত হয়েছেন। একই সময়ে লেবাননের কয়েকজন বেসামরিক নাগরিকও ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন।
হিজবুল্লাহ দাবি, হিজবুল্লাহর যোদ্ধারা রামিয়া মিলিটারি সাইট এবং জেবডাইনের কাছে ইসরায়েলি সেনা সমাবেশে রকেট হামলা চালিয়েছে। সেটি সেনা সমাবেশে সরাসরি আঘাত হেনেছে।
ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, গত সপ্তাহে হিজবুল্লাহর হামলায় আহত এক ইসরায়েলি সেনা মারা গেছেন। আজ বুধবারের হামলা নিয়ে কিছু বলা হয়নি।
