ভারতের জনপ্রিয় কলকাতা ইডেন গার্ডেন্স স্টেডিয়ামের কে ব্লক থেকে একটি ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। সোমবার সকালে লাশটি উদ্ধারের পর জানা যায়, মৃত ব্যক্তি স্টেডিয়ামের কর্মী গণেশ চন্দ্রের পুত্র ধনঞ্জয় বারিক। বয়স ২১ বছর।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সকাল সাতটায় ঝুলন্ত লাশটি উদ্ধার করে কলকাতা পুলিশকে খবর দেওয়া হয়। সঙ্গে সঙ্গে স্থানীয় থানার পুলিশ ছুটে আসেন ইডেনে। ময়নাতদন্তের জন্য লাশটি পাঠিয়ে দেওয়া হয়েছে এসএসকেএম হাসপাতালে।

সংবাদসংস্থাকে এক পুলিশ কর্মকর্তা জানান, ‘মৃত ব্যক্তি সম্ভবত মানসিক রোগী ছিলেন, ইডেনে তার বাবা-কাকার মতো চাকরির হচ্ছিল না। পুরো বিষয়টি স্রেফ আত্মহত্যা নাকি অন্য কিছু সেটা আমরা তদন্ত করে দেখছি। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।