দিনাজপুরের ঘোড়াঘাটে পারিবারিক কলোহের জেরে স্বামীর মারপিটে মনিরা খাতুন (২৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ মে) গভীর রাতে উপজেলার নারায়নপুর গ্রামের বাড়িতে এই ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কতব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।
নিহত মনিরা খাতুন দওগ্রাম-ভূতগাড়ী গ্রামের আবদুল মমিন মিয়ার কন্যা। অন্যদিক ঘাতক স্বামী সাখাওয়াত মিয়া (৩২) নারায়ণপুর গ্রামের মামুনুর রশিদের ছেলে।
পারিবারিক সূত্র জানা যায়, সাত বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় মনিরা খাতুন ও সাখাওয়াত মিয়ার। তাদের ৪ বছর বয়সী একটি ছেলে সন্তানও আছে। তাদের মাঝে দীর্ঘদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্দ্ব চলে আসছে। এসব নিয়ে একাধিবার গ্রামে সালিশ-বিচার হয়েছে।
শুক্রবার রাতে এই দম্পতির মাঝে নতুন করে ঝগড়া শুরু হয়। ঝগড়ার একপর্যায় স্ত্রীকে মারপিট করে স্বামী সাখাওয়াত। এ সময় জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায় মনিরা খাতুন। পরে প্রতিবশীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
ঘোড়াঘাট উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকল অফিসার ডা. সাদিয়া আফরিন বলেন, শুক্রবার রাত ১১টার সময় মনিরা খাতুনকে হাসপাতালে নিয়ে আসা হয়। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি। তার কপালে আঘাতের চিহ্ন ছিল।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হবে। নিহতের স্বামী পলাতক আছে। তবে এখন পর্যন্ত কোনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
