চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে আগামী ৩০এপ্রিল থেকে। প্রচলিতভাবে সকাল ১০টায় পাবলিক পরীক্ষা শুরু হবে। এবারের এসএসসি ও সমমানে প্রতিটি বিষয়ে পুরো সিলেবাসে পুর্ণ নম্বরে পরীক্ষা হবে। কাজিপুর মাধ্যমিক শিক্ষা অফিস সুত্রে জানা যায়, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় কাজিপুরে ৫১২১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন।
এদের মধ্যে সাধারণ বোর্ডের অধীনে ৭ টি কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ৪৩৫৬ জন শিক্ষার্থী। আর মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ১ টি কেন্দ্রে অংশ দিচ্ছে ২৮১ শিক্ষার্থী। আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৪ টি কেন্দ্রে এসএসসি ভোকেশনাল পরীক্ষা দিচ্ছে ৪৮৪ জন শিক্ষার্থী। এর মধ্যে
সাধারণ বোর্ডের অধীনে ৭ টি কেন্দ্রে কাজিপুর আর ডি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১২৬৮ জন, মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭১২ জন,কাজিপুর এ এম ইউ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৮৩৭জন,নাটুয়াপাড়া কে বি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫৯০ জন,খাসশুড়িবেড় উচ্চ বিদ্যালয় ৪২১ জন,চরগিরিস ইউনিয়ন এম মনসুর আলী জাতীয় উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫২৮জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষা অংশ নিচ্ছে । ]
আর মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ১ টি কেন্দ্রে চরসিংড়াবাড়ি- সিংড়াবাড়ি দাখিল মাদ্রাসা কেন্দ্রে ২৮১জন দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে। কারিগরি শিক্ষা বোর্ডর অধীনে এসএসসি ভোকেশনাল পরীক্ষায় ৪ টি কেন্দ্রে ; মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১০৯ জন, কাজিপুর থানা সদর বি এম কলেজ কেন্দ্রে ৯৭ জন,মুক্তিযোদ্ধা কারিগরি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১২০জন এবং আনোয়ারাআজাদ মাধ্যমিক কারিগরি ও ভোকেশনাল ইন্সটিটিউট কেন্দ্রে ১৫৮ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে ।
