বাংলাদেশ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপের যাত্রা শেষ হয়েছে গেল সপ্তাহেই। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে হেরে পরের দিন রাতে অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরে টাইগাররা।

তবে দেশে ফিরে খুব একটা বিশ্রামের সুযোগ পাচ্ছেন না ক্রিকেটাররা। কেননা এখনই দরজায় কড়া নাড়ছে ডিসেম্বরে ভারতের বিপক্ষে টেস্ট এবং ওয়ানডে সিরিজের ম্যাচ। ভারতের বিপক্ষে এ সিরিজ দিয়ে প্রধান কোচের দায়িত্বে আবারও টাইগার শিবিরে ফিরছেন রাসেল ডমিঙ্গো।

সোমবার (১৪ নভেম্বর) সকাল ৮টা নাগাদ হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান টাইগারদের প্রধান কোচ। বাংলাদেশে তার পৌঁছানোর বিষয়টি জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমদে টিটু।