শিগগিরই মা হতে যাচ্ছেন বলিউড ডিভা সোনম কাপুর। কাপুর পরিবারের তোড়জোড় চলছিল অভিনেত্রীর বেবি শাওয়ার (সাধ) অনুষ্ঠানের। বৃহস্পতিবার লন্ডন থেকে ভারতে ফিরেছেন তিনি। সোনমের মাসি কবিতা সিংয়ের বান্দ্রার বাংলোতে চলছিল সেই আয়োজনে প্রস্তুতি। রোববার (১৭ জুলাই) হওয়ার কথা ছিল অনুষ্ঠান। তবে কোভিডের কারণে তা বাতিল করা হয়েছে বলে জানিয়েছে বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বোম্বে টাইমস।

সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়েছে, কোভিড-১৯ বৃদ্ধি পাওয়ায় মা ও অনাগত শিশুর নিরাপত্তার কথা ভেবে এই অনুষ্ঠান বাতিল করেছে কাপুর পরিবার। কোরিওগ্রাফার ও পরিচালক ফারাহ খানও গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ফারাহ খান বলেন, সোনমের বেবি শাওয়ার বাতিল করা হয়েছে এবং আমরা তার পরিবর্তে লাঞ্চ করতে যাচ্ছি। দিকে চলতি বছর মার্চে মা হতে হওয়ার খবর জানান সোনম।

উল্লেখ্য, ২০১৮ সালে ব্যবসায়ী আনন্দ আহুজাকে বিয়ে করেন অভিনেত্রী। এর আগে লন্ডনে আহুজা পরিবার থেকে সোনমের জন্য সাধের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। পরিবার এবং ঘনিষ্ঠরা হাজির হয়েছিলেন সোনমের বেবি শাওয়ারে। অনুষ্ঠারের একগুচ্ছ অদেখা ছবি নেটমাধ্যমে শেয়ার করেছিলেন অন্তঃসত্ত্বা অভিনেত্রী। ২০২২ সালের মার্চ মাসে প্রথম সন্তান আসার ঘোষণা করেন সোনম।