টালিউডের লাভ বার্ডসখ্যাত জুটি বনি-কৌশানী। একের পর এক নতুন সিনেমায় অভিনয় করছেন। ‘শুভ বিজয়া’, ‘অন্তর্জাল’, ‘রাতের শহর’ সিনেমার পর এবার ‘ডাল বাটি চুরমা চচ্চড়ি’ সিনেমায় দেখা যাবে তাদের।‘ডাল বাটি চুরমা চচ্চড়ি’ নির্মাণ করবেন হরনাথ চক্রবর্তী। সোমবার থেকে শুরু হয়েছে শুটিং। বাংলার মেয়ে ও রাজস্থানের ছেলের গল্পে সিনেমার কাহিনি। উত্তর কলকাতার মেয়ের ভূমিকায় দেখা যাবে কৌশানীকে। আর রাজস্থানি যুবকের চরিত্রে বনি।
টক-ঝাল-মিষ্টি প্রেমের সিনেমা ‘ডাল বাটি চুরমা চচ্চড়ি’। বনির বাবার চরিত্রে অভিনয় করছেন রজতাভ দত্ত, অন্যদিকে কৌশানীর বাবার চরিত্রে খরাজ মুখার্জি। বিকে এন্টারটেনমেন্টের ব্যানারে নির্মিত হচ্ছে সিনেমাটি।চলতি বছর ডিসেম্বরে মুক্তির পরিকল্পনা নিয়ে কাজ শুরু হয়েছে। এর আগে ‘সব করো প্রেম করো না’ সিনেমায় অভিনয় করেছেন বনি-কৌশানী। এটি পরিচালনা করেছেন দেবরাজ সিনহা। উত্তর কলকাতার চার ভাইয়ের বনেদি বাড়ির গল্প নিয়ে সিনেমার কাহিনী। তারও আগে থ্রিলার সিনেমা ‘মরীচিকা’য় জুটি বেঁধেছিলেন এই দুই তারকা।পর্দার জুটি বনি-কৌশানী বাস্তবেও চুটিয়ে প্রেম করছেন। তাদের চারহাত কবে এক হবে তা জানার অপেক্ষায় ভক্তরা। কিন্তু আপাতত কাজ নিয়েই ব্যস্ত বনি-কৌশানী। ভক্তদের আরও কাজ উপহার দেওয়ার জন্য নিজেদের প্রযোজনা সংস্থা চালু করেছেন। নাম বিকে এন্টারটেইনমেন্ট।
