‘দেবদাসু’ সিনেমার মধ্য দিয়ে ভারতের দক্ষিণের চলচ্চিত্রে অভিষেক হয় রাম পোতিনেনির। এরপর রেডি, ইস্মাট শংকর, রেডসহ অসংখ্য ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন বক্স অফিসে। পেয়েছেন ফিল্মফেয়ার পুরস্কারও।

৩৪ বছর বয়েসী রাম এখনো অবিবাহিত। তবে মিডিয়াপাড়ার গুঞ্জন যে, স্কুল জীবনের বান্ধবীর সঙ্গে চুটিয়ে প্রেম করছেন এই নায়ক। শুধু তাই নয়, বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই যুগল।

ভারতীয় সংবাদমাধ্যম টালিউড ডটনেট এক প্রতিবেদনে লিখেছে, রাম পোতেনেনির ভালোবাসার মানুষ তার স্কুল জীবনের বন্ধু। এরপর বন্ধুত্বে দিয়েছেন নতুন নাম। স্কুল জীবনের সেই বান্ধবীর সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন রাম পোতিনেনি। তাদের সম্পর্কে রয়েছে পরিবারেরও সম্মতি। খুব শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তারা। চলতি বছরের আগস্ট কিংবা সেপ্টেম্বরে সাতপাকে বাঁধা পড়বেন এই যুগল।