আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে বাংলাদেশ। দুই ম্যাচের টি-২০ সিরিজের প্রথমটিতে জয় পেয়েছে টাইগাররা। আজ টি-২০ সিরিজও নিজেদের করে নেওয়ার লক্ষ্যে মাঠে নেমেছে মাহমুদুল্লাহ রিয়াদরা। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি মুশফিকের শততম ম্যাচ।
