বিয়ানীবাজার  উপজেলার ১০ নং মুড়িয়া ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে। উপজেলা হল রোমে সাধারণ ও সংরক্ষিত সদস্যদের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে, রোববার বিকাল ৩ ঘটিকায় সময় উপজেলা মিলনায়তনে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
নবনির্বাচিত সদস্য ৩০জন সংরক্ষিত ( মহিলা – মেম্বার) ও ৯০জন সাধারণ সদস্য (মেম্বার) শপথ গ্রহণ করেছেন, তাদের শপথবাক্য পাঠ করান বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক নূর, এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব আবুল কাশেম পল্লব। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা বেগম লিমা, শেওলা ইউনিয়নের চেয়ারম্যান জহুর উদ্দিন, চারখাই ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হোসেন মুরাদ চৌধুরী।