৭ নং গাগলাজুর ইউনিয়ন যুবদলের কমিটি গঠন নিয়ে উদ্যেগ প্রকাশ করছে স্থানীয় বিএনপির মূল-দল, যুবদল ও অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মিরা..

নব গঠিত যুবদলের সভাপতি শাহ আলম তার নিজের বলয় ধরে রাখার জন্য তার আপন চাচাতো ভাই সেপুল (আওয়ামীলীগের কর্মি) কে দপ্তর সম্পাদক করেছে এবং ইচ্ছে করে গ্রামের নাম ভূল করেছে যেন কেউ তা ধরতে না পারে। শাহ আলম বিগদ ২ দশক সময় ধরে ছাত্রদল ও যুবদলের দায়িত্বে থেকে কখনো দলের কোন গঠন মূলক কার্যক্রমে উপস্থিত থাকেন’না বলে উল্লেখ্য করছেন গাগলাজুর ইউনিয়নের ত্যাগী, গর্বিত ছাত্রনেতা মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের প্রভাবশালী যুগ্ম আহ্বায়ক ইসহাক আহম্মেদ অন্তর।

তিনি আরো বলেন নব গঠিত যুবদলের সভাপতি শাহ আলম নিজে কোন দলীয় কার্যক্রমে থাকেনা এবং যারা সব সময় দলের হয়ে কাজ করে তাদেরকে বাদ দিয়ে শাহ নিজের আত্মীয়দের নিয়ে কমিটি সাজিয়েছে, এবং যিনি আহবায়ক হয়ে ইউনিয়নের সমস্ত মিটিং, অনুষ্ঠান কার্যক্রম আঞ্জাম দিয়ে আসছেন আল মাসুদ শেখ’কে বানিয়েছে সহ-সভাপতি।

ইউনিয়ন বিএনপির মূলসভাপতি মো আংগুর মিয়ার সাথে যোগাযোগ করলে তিনি জানান যে নব গঠিত যুবদল কমিটি গঠনের কোনো তথ্য তিনি জানেন না বা উনাকে জানিয়েও করা হয়নি। তিনি আরো বলেন যে নব গঠিত যুবদলের কমিটির সভাপতি শাহ আলম’সহ অন্যান্যদেরকে উনিও চায়নি তার পরেও তাদেরকেই কমিটিতে দেওয়া হয়েছে।

উপজেলা বিএনপির সভাপতি জনাব সেলিম সাহেবকে জিজ্ঞাসা করলে তিনি বেলেন নব গঠিত যুবদলের কমিটির সম্পর্কে অবহিত না, কমিটিতে কা’কে কি পদে দেওয়া হয়েছে আর কা’কে বাদ দেওয়া হয়েছে তা কিছুই জানেন না। তবে নব গঠিত যুবদলের কমিটির সম্পর্কে যাচাই বাছাই করে সঠিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

জেলা যুবদলের সভাপতি জনাব মশিউর রহমান মশু বলেন যে নব গঠিত যুবদলের কমিটির সম্পর্কে অবহিত না,যদি আমাকে অবিহিত করা হয়, আর তথ্য প্রমাণ সহকারে প্রমাণিত হয় তাহলে নব গঠিত যুবদলের কমিটির ব্যবস্থা নিবো।
ইউনিয়ন বিএনপির প্রবিণ নেতা ইলিয়াস আহম্মেদ বলেন শাহ আলম সহ আরো অনেকেই যারা মোহনগঞ্জ থাকে এলাকায় অনুপস্থিত তাদের দিয়ে এলাকায় কতটুকু দল সক্রিয় হবে তা আমার বোধগম্য নয়, যদিও শাহ আলম বিগতদিনে কোন ভালো কিছু করে দেখাতে পারেনি ভবিষ্যতে কি পারবে তা বলতে পারছি না।

এছাড়া উদিয়মান যুবনেতা, নেতা আবুল কালাম আজাদ এই কমিটির ব্যাপারে তীব্র নিন্দা জানিয়ে বলেছে এটা আওয়ামী লীগের এজেন্ডা, বর্তমান অপকর্মের হাত থেকে বাঁচার জন্য আগে থেকেই ভাই ভাতিজাদের কে বিএনপিতে ডুকিয়ে দিচ্ছে আওয়ামী নেতারা। সংগঠনে ত্যাগী ও ভুক্ত ভোগী সংগঠকদের নাম পর্যন্ত দেয়া হয়নি নব গঠিত যুবদলের কমিটিতে।

পরিচ্ছন্ন ও কর্মিবান্ধব যুবনেতা আল মাসুদ শেখ বলেন আমাকে সহ সভাপতি করলেও কর্মিদের দিয়ে গঠিত এই কমিটি বাতিলের দাবি জানিয়ে মৌখিক আবেদন করেছি, সেই সাথে এই কমিটি বাতিলের জন্য গাগলাজুর ইউনিয়ন যুবদল ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে অচিরেই কর্মসূচি পালন করা হবে, এবং এই কর্মসূচি দাবি আদায় করতে না পারলে উপজেলা থেকে জেলায় অবস্থান নিবে।