ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার,ছলিমগঞ্জ ইউনিয়ন, কাদৈর গ্রামে আব্দুর রাজ্জাক (ধনু মেম্বার) স্মৃতি ব্যাডমিন্টন ফাইনাল টুর্নামেন্ট ২০২২ খেলাটি অনুষ্ঠিত হয়। অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশে আলোয় আলোকিত ছিল খেলাটি চারিপাশ। খেলাটি দেখে দর্শকরা খুব উৎফুল্ল অনুভব করেন।
২১ জানুয়ারি রোজ শুক্রবার সন্ধ্যা ৭ ঘটিকায় কাদৈর হিন্দুপাড়া সরকার বাড়িতে ফিতা কেটে মঞ্চে এসে বসেন অতিথিরা , মঞ্চে কেক কাটার মাধ্যমে খেলাটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। খেলাটির ফাইনালে যে ২ টি দল অংশগ্রহণ করে তারা হচ্ছে রয়েল টিম, বনাম, জুনিয়র টিম।
শ্রীঘর বাজারের সাধারণ সম্পাদক আবদুল মোতালিব মাখন এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সলিমগঞ্জ ইউনিয়নের কাদৈর গ্রামের কৃতি সন্তান সকলের প্রিয় মুখ, সলিমগঞ্জ ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও সলিমগঞ্জ ৪ নং ওয়ার্ডে মেম্বার জনাব (আবু মুসা), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ জুয়েল সরকার মেম্বার ৮নং ওয়ার্ড সলিমগঞ্জ ইউপি, জনাব শামসুজ্জামান শামসু ৯ নং ওয়ার্ড বড়িকান্দি ইউপি, দৈনিক আলোকিত প্রতিদিন জেলা প্রতিনিধি, ও দ্য বাংলাদেশ টুডে, ও দৈনিক বাংলাদেশ মিডিয়া, নবীনগর উপজেলা প্রতিনিধি সাংবাদিক মোহাম্মদ আনোয়ার হোসেন।আরো উপস্থিত ছিলেন
মোহাম্মদ জালাল মিয়া সৌদি আরব প্রবাসী, মোঃ ইব্রাহিম সৌদি আরব প্রবাসী, মোঃ নান্নু মিয়া সমাজসেবক, মিনহাজ। খেলাটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শাওন, সজল, তান্ত্রিক, গোবিন্দ, শাকিল, অন্তর, জুটন, মনির,স্বপন, বোরহান, বিল্লাল, জুয়েল, সুরাফ।
