টার্গেট ছিল ৩৮৮ রানের। বিনা উইকেটে ৩০ রান তুলে চতুর্থ দিন শেষ করা ইংল্যান্ডকে সিডনি টেস্ট জিততে হলে আজ শেষ দিনে করতে হতো আরও ৩৫৮ রান।

চলতি অ্যাশেজে ইংলিশ ব্যাটিং লাইন-আপ যেভাবে বারবার ভেঙে পড়েছে, তাতে সবাই ধরেই নিয়েছিল যে চতুর্থ টেস্টও অস্ট্রেলিয়াই জিতে নেবে। কিন্তু অবিশ্বাস্য ব্যাটিংয়ে আজ রবিবার সেই টেস্ট ড্র করে ফেলল ইংল্যান্ড।

যে কারণে তাদেরকে আর হোয়াইটওয়াশড হতে হচ্ছে না।