আজ শুরু হবে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ-২০২২’র প্লেয়ার্স ড্রাফট। তার আগে সকালে জানা গেলো অংশগ্রহণকারী ছয় দলের অটো চয়েজ হিসেবে নেয়া খেলোয়াড়দের তালিকা।

অনানুষ্ঠানিক খবরে আগেই জানা গিয়েছিল, পাঁচটি দলের অটো চয়েজ হিসেবে ডাক পাওয়া দেশী খেলোয়াড়দের নাম। অবশেষে বিপিএলে অটো চয়েজে দল পেলেন মাহমুদউল্লাহ রিয়াদ। আনুষ্ঠানিক বিবৃতিতে ষষ্ঠ দল তথা ঢাকার অটো চয়েজ খেলোয়াড় হিসেবে জানানো হলো মাহমুদউল্লাহ রিয়াদের নাম।

রোববার রাতে হুট করেই খবর বেরিয়েছে, ঢাকার মালিকানা হারিয়েছে রুপা ও মার্ন গ্রুপ। তাই আজকের ড্রাফটে এই দলটির পক্ষে ড্রাফট টেবিলে বসবে বিসিবির কর্তারাই। অর্থাৎ বিসিবিই আপাতত ঢাকার দল গঠন করবে। যার ধারাবাহিকতায় মাহমুদউল্লাহকে দলে নিয়েছে তারা।

অটো চয়েজ হিসেবে একজন করে দেশী খেলোয়াড় ছাড়াও তিনজন করে বিদেশী খেলোয়াড় দলে ভেড়ানোর সুযোগ ছিল সব ফ্র্যাঞ্চাইজির সামনে। এ সুযোগটি কাজে লাগিয়েছে শুধুমাত্র খুলনা ও সিলেটের ফ্র্যাঞ্চাইজি। তারা তিনজন বিদেশী এরই মধ্যে নিয়েছে নিজেদের দলে।

একনজরে দেখে নিন ড্রাফটের আগে ছয় দলের খেলোয়াড়ঃ

খুলনা
দেশী : মুশফিকুর রহিম
বিদেশী : থিসারা পেরেরা (শ্রীলঙ্কা), নবীন উল হক (আফগানিস্তান) ও ভানুকা রাজাপাকসে (শ্রীলঙ্কা)

বরিশাল
দেশী : সাকিব আল হাসান
বিদেশী : মুজিব উর রহমান (আফগানিস্তান) ও দানুশকা গুনাথিলাকালা (শ্রীলঙ্কা)

চট্টগ্রাম
দেশি : নাসুম আহমেদ
বিদেশি : বেনি হাওয়েল (ইংল্যান্ড) ও কেন্নার লুইস (ওয়েস্ট ইন্ডিজ)

কুমিল্লা
দেশী : মোস্তাফিজুর রহমান
বিদেশী : নেই

ঢাকা
দেশী : মাহমুদউল্লাহ রিয়াদ
বিদেশী : নেই

সিলেট
দেশী : তাসকিন আহমেদ
বিদেশী : দীনেশ চান্দিমাল (শ্রীলঙ্কা), কেসরিক উইলিয়ামস (ওয়েস্ট ইন্ডিজ) ও কলিন অ্যালেক্সান্ডার