টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায় ঘণ্টায় এরইমধ্যে বেজে গেছে। আশা যা একটু আছে কাগজে-কলমে। অনেক ‘যদি-কিন্তু’র হিসাব মিললে তবেই অসাধ্য সাধন হতে পারে টাইগারদের।
তবে তার আগে শেষ দুই ম্যাচে জয় নিশ্চিত থাকতে হবে। এমন সমীকরণ মাথায় নিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নামছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।
ম্যাচে টস জিতে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে দক্ষিণ আফ্রিকা। আর এই ম্যাচে অভিষেক হয়েছে শামীম পাটোয়ারীর। অন্যদিকে দল থেকে বাদ পড়েছেন মোস্তাফিজ।
