প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্লাইমেট ভালনারেবল ফোরাম (সিভিএফ) এবং কমনওয়েলথ সদস্যদের প্যারিস চুক্তি বাস্তবায়নে সব দেশকে একত্রে কাজ করার আহ্বান জানিয়েছে বলেছেন, ‘কোনো দেশই জলবায়ু পরিবর্তনের মারাত্মক পরিণতি থেকে রেহাই পাবে না।
সোমবার কমওয়েল্থ ফর ক্লাইমেট শীর্ষক আলোচনায় এসব কথা বলেন তিনি। শেখ হাসিনা বলেন, ‘সিভিএফ-এর এক-তৃতীয়াংশেরও বেশি সদস্য রাষ্ট্র কমনওয়েলথের সদস্য হওয়ায়, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, সিভিএফ এবং কমনওয়েলথ সদস্যদের যৌথ প্রচেষ্টা প্যারিস চুক্তি বাস্তবায়নের জন্য একটি অনুঘটক হিসাবে কাজ করতে পারে।’ তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় কমনওয়েলথ দেশগুলোর প্রতিশ্রুতি ও অবদানের দীর্ঘ ইতিহাস রয়েছে।
