মৌলভীবাজার শ্রীমঙ্গলে বৃক্ষরোপণ কার্যক্রমের মাধ্যমে, জেনারেশন গ্যাপ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন GENERATION GAP DEVELOPMENT FOUNDATION(GGDF)নামে একটি সংগঠন যাত্রা শুরু করেছে।

সোমবার (১৮ অক্টোবর) দুপুরে শ্রীমঙ্গলে বৃক্ষরোপন করে সংগঠনটি। সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ আজিজুর রহমান বেলাল বলেন, “আমরা মূলত জেনারেশন টু জেনারেশন এর মধ্যকার সকল গ্যাপ সমন্বয় করে এগিয়ে যেতে চাই।

বিশেষ করে আজকাল প্রায় প্রতিটি পরিবারে বাবা -মা ও সন্তানদের মধ্যে দূরত্ব বাড়ছেই এবং তাদের মধ্যে মতানৈক্যসহ নানা সমস্যার সৃষ্টি হচ্ছে। আমরা এ সকল সমস্যা দূরীকরণে বেশ কিছু উদ্যোগ ও কার্যক্রম হাতে নিয়েছি। আপনারা সর্বস্তরের মানুষের সহযোগিতা পেলে এর দ্বারা সমাজ ও জাতি উপকৃত হবে,এবং জেনারেশন টু জেনারেশন সমস্যাগুলো সমাধান সহজ হবে।

” সংগঠনটির উদ্দেশ্য ও কার্যক্রম গুলো হল,(১) জেনারেশন টু জেনারেশন এর মধ্যকার গ্যাপ সমন্বয় করা। (২)বাবা-মা ও অভিভাবকদের মূল্যবান মতামত সংগ্রহ করে আলোচনা সভার মাধ্যমে তাদেরকে প্রয়োজনীয় শিক্ষা ও দিক নির্দেশনা প্রদান।(৩) মাদক ও পর্নোগ্রাফির বন্ধে সচেতনতা বৃদ্ধি।

(৪)দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা প্রদান।(৫) পরিবেশ রক্ষা ও বৃক্ষরোপণ করা।(৬) যৌতুক, বাল্যবিবাহ ও সামাজিক মৃল্যবোধের অবক্ষয় রোধে ব্যবস্থা গ্রহণ করা। (৭)সমাজে প্রহসনের বিচার বন্ধ করা এবং সুবিচার প্রতিষ্ঠা ও সবাইকে আইন মেনে চলতে পরামর্শ প্রদান।(৮)শিক্ষার্থীদের পারিবারিক ও সামাজিক সমস্যা চিহ্নিত করে এর সমাধান করা।

(৯) পথশিশু ও অসহায়দের পাশে দাঁড়ানো।(১০) জাতীয় দিবসসমূহ যথাযথ মর্যাদায় পালন ও সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করা। (১১)রোগ প্রতিরোধে ও মহামারী সম্পর্কে সচেতনতা বৃদ্ধি। (১২) কিশোর অপরাধ দমনে সামাজিক সচেতনতা সৃষ্টি করা।

(১৩) মানসিক সমস্যায় কেউ যেনো আত্মহননের পথ বেছে না নেয় সেদিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখা এবং প্রয়োজনে কাউন্সিলিংসহ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।(১৪) নারী শিক্ষার প্রতি গুরুত্ব আরোপ এবং নারী ও শিশু পাচার রোধে সচেতনতা বৃদ্ধি করা। (১৫)সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় ও হিংসা রোধ করা ।