সুনামগঞ্জের দিরাইয়ে মেঘনা বারোঘর জলমহাল নিয়ে ভাটিপাড়া ইউনিয়নে আওয়ামী লীগের দুই গ্রুপের সংর্ষে ১ জন নিহত ও উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
সোমবার (১৮ অক্টোবর) দুপুরে ভাটিপাড়ার ইউনিয়নের চক্করের মাঠে প্রদ্বীপ রায় নিয়ন্ত্রণ শাহালম দ্বীপ ও কাজলনূরের গ্রুপের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে ঘন্টাব্যাপী এ সংঘর্ষ হয়। সংঘর্ষে কাজলনূর গ্রুপের রুহেদ মিয়া (৪৪) নিহত হন। তিনি ভাটিপাড়া গ্রামের আব্দুস শহীদের ছেলে। সংর্ষের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মেঘনা বারোঘর জলমহালের দখলদারত্ব নিয়ে দীর্ঘদিন ধরে উপজেলা আওয়ামী লীগে সাধারণ সম্পাদক প্রদ্বীপ রায় ও আওয়ামী লীগ নেতা কাজলনূরের মধ্য বিরোধ চলে আসছিলো।
এর জের ধরে সোমবার দুপুর ১২টার দিকে ভাটিপাড়ার ইউনিয়নের চক্করের মাঠে প্রদ্বীপ রায় নিয়ন্ত্রণ শাহালম দ্বীপ ও কাজলনূরের গ্রুপের মধ্যে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে ঘন্টাব্যাপী তুমুল সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই রুহেদ মিয়া নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।
এদিকে, সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে।
আহতদের মধ্যে উল্লেখ্যযোগ্য হলেন- সুয়েদ মিয়া (৪০), জসিম( ২৮), ফয়জুল (৪২), অন্তর(২০), সুজানুর (২৫), ফাহিন রহমান (৩০), মিলন (২০), নাদের মিয়া (৩৫),ওয়াছিনুর (২৫), মেহেরাজ (২০), মরি (৩০), সানোয়ার (৩৫), আকবর (৩০) ও আনোয়ার হোসেন (৩০)। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
