কুমিল্লায় পবিত্র আল কোরআন অবমাননা ও বিভিন্ন স্থানে তাওহীদী জনতার ওপর হামলার প্রতিবাদে ও অবমাননাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মৌলভীবাজারে উলামা পরিষদ এর উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৭ অক্টোবর) দুপুরে শহরের প্রেসক্লাব সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আল্লামা আব্দুল বারী ধর্মপুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, মাও: সাইদুর রহমান, রাজনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহমদ বেলাল, মুফতি হাবিবুর রহমান, মাও: জিয়া উদ্দিন প্রমুখ।

এ সময় মৌলভীবাজার জেলার বিভিন্ন মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।