আগামীকাল (৭ অক্টোবর) বৃহস্পতিবার মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার উপ -নির্বাচন অনুষ্ঠিত হবে।
উপজেলা নির্বাচনে লক্ষ্য করা যায়, আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিক নিয়ে ভানু লাল রায় ও স্বতন্ত্র প্রার্থী প্রেম সাগর হাজরা আনারাস প্রতিক নিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। শ্রীমঙ্গল উপজেলায় বিভিন্ন জনসাধারণের মতামত নিয়ে দেখা যায়, সবাই মতামত দিচ্ছেন নৌকা ও আনারস প্রতিকের ভোটের লড়াই হবে। তবে শেষ পর্যন্ত নৌকা জিতাবে বলে অনেকে ধারণা দেন।
নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করছেন কয়েকজন প্রার্থীরা।
এর মধ্যে পক্ষে বিপক্ষে আলোচনা সমালোচনা চলছেই। কিছুদিন পূর্বে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী নির্বাচন কমিশনার বরাবরে লিখিত অভিযোগ দেয়ার পরে ২ জন প্রার্থী মিলে করেছেন মৌলভীবাজারে সংবাদ সম্মেলন।
গত সোমবার (৪ অক্টোবর) বেলা ১১টায় প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী আফজল হক ও আনারস প্রতিক নিয়ে প্রেম সাগর হাজরা। আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের প্রার্থী বিভিন্ন অনিয়ম ও কেন্দ্র দখলের পাঁয়তারা করছেন। এরি মধ্যে বিভিন্ন ভাবে তাদের ভয়ভীতি দেখানো হচ্ছে।
তারা বলেন, শান্তিপূর্ণ নির্বাচনে যদি আওয়ামী লীগের প্রার্থী কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করেন তবে এর দায় তাকেই নিতে হবে। বিভিন্ন জায়গায় অভিযোগ করে কোনো সায় পাচ্ছেন না বলেও জানান এই দুইজন প্রার্থী।
স্বতন্ত্র প্রার্থীদ্বয় একটি শান্তিপূর্ণ নির্বাচন চান। শান্তিপূর্ণ নির্বাচন হলে সে রায় মেনে নিবেন বলেও জানান তারা।
সংবাদ সম্মেলনে তারা নির্বাচনে বিজিবি, ম্যাজিস্ট্রেট নিয়োগ করে ও প্রতিটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ ঘোষণা করে প্রশাসনকে কাজ করারও অনুরোধ জানান।
তারা বলেন, ‘নির্বাচনি আচরণ বিধি ভঙ্গ করে নৌকার প্রার্থী সারা শহরজুড়ে ত্রাসের রাজত্ব সৃষ্টি করছেন। নৌকার প্রার্থী ও সমর্থকরা সাধারণ ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছেন। চা শ্রমিকরা নিরীহ, তারা যেন সুষ্ঠভাবে ভোট দিতে পারে।
প্রেম সাগর হাজরা বলেন, যতোই ভয়ভীতি দেখানো হয়না কেনো আপনারা সবাই সকালে ভোট কেন্দ্রে যাবেন। আপনাদের মহা মৃল্যবান ভোট দিয়ে আপনাদের পছন্দের প্রার্থীদের উপজেলায় কাজ করার জন্য সুযোগ করে দিবেন। আমাকে যতোই ভয়ভীতি দেখানো হয়না কেন আমি মাঠ ছাড়বোনা, জনগণকে নিয়েই মাঠে থাকবো।
আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী ভানু লাল রায় অভিযোগ করে বলেন, আপনারা নিজে গিয়ে প্রতিটি বাগানে গিয়ে দেখুন নৌকা প্রতিকের কোনো পোষ্টার পাওয়া যাবেনা। আমরা পোষ্ঠার লাগানোর পরই চিরে পেলা হয়। ৪/৫ বার আমরা বাগানে পোষ্ঠার লাগিয়েছি কিন্তু একটি পোষ্ঠার ও পাওয়া যাবেনা। তিনি বলেন, জনগণ নৌকার পক্ষে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবে।
