দেশ সেরা রাজশাহী কলেজের অধ্যক্ষ হলেন অধ্যাপক আব্দুল খালেক। সোমবার ভারপ্রাপ্ত অধ্যক্ষ থেকে পদোন্নতি পেয়ে অধ্যক্ষ হিসেবে নিয়োগ পান তিনি। প্রাক্তণ অধ্যক্ষ অধ্যাপক মোহা. হবিবুর রহমান অবসর পরবর্তী সময়ে তিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করে আসছিলেন।
অধ্যাপক আব্দুল খালেক অধ্যক্ষ হিসেবে মনোনিত হওয়ায় কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা অভিনন্দন জানিয়েছেন। আন্তরিক অভিনন্দন জানিয়েছেন রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটিসহসহ-শিক্ষা সংগঠনের নেতারা।
এদিকে অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েই রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন অধ্যাপক আব্দুল খালেক। সোমবার সন্ধ্যায় নগর ভবনে মেয়রের সাথে সাক্ষাৎ করেন তিনি।
এ সময় রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মুহা. হবিবুর রহমানসহ কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
