চীনের সিনোফার্ম কোম্পানির তৈরী কোভিড-১৯ রোগের ৮০ হাজার ডোজ ভ্যাকসিন গ্রহণ করেন মৌলভীবাজার জেলার সিভিল সার্জনের পক্ষে মেডিকেল অফিসার ডাঃ মোঃ রবিউস সানি।

সোমবার ৪ অক্টোবর ইপিআই ভবনে ভ্যাকসিন গ্রহণ কালে উপস্থিত ছিলেন, জেলা ইপিআই সুপার শাহ আলম এবং সহকারি স্টোর কিপার (ইপিআই) প্রশান্ত কর্মকার, ইপিআই টেকনিশিয়ান (রাজনগর) প্রবাল দাস।

প্রাপ্ত ভ্যাকসিন মৌলভীবাজারের ৭টি স্থায়ী সেন্টারসমূহে ১ম ও ২য় ডোজ হিসেবে প্রদান করা হবে।

সবাইকে রেজিস্ট্রেশনপূর্বক এসএমএস প্রাপ্তি সাপেক্ষে যার যার নির্ধারিত টিকাকেন্দ্র থেকে যথাযথ স্বাস্থ্যবিধি প্রতিপালন পূর্বক টিকা গ্রহণ করার জন্য অনুরোধ করা হয়েছে। টিকা সংক্রান্ত যেকোন তথ্যের জন্যে নির্ধারিত টিকাকেন্দ্রে যোগাযোগ করতে জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।