সিরাজগন্জের কাজিপুরে উপজেলা পর্যায়ে বিজ্ঞান বিষয়ক কুইজ ও ষষ্ঠ জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতা ২০২১ অনুষ্ঠিত হয়েছে।
২২ ই সেপ্টেম্বর বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ একাডেমিতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামীম আরার সার্বিক তত্ত্বাবধানে বিচারক হিসেবে ছিলেন উপজেলা একাডেমি সুপার ভাইজার আতিকুর রহমান, কৃষি সম্প্রসারন অফিসার ফয়সাল আহমেদ,উপজেলা আইসিটি বিভাগের সহকারী প্রোগ্রামার আলাউদ্দীন।
উক্ত প্রতিযোগিতায় উপজেলার ৮ টি মাধ্যমিক বিদ্যালয়ের ও ৪ টি কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। কলেজ পর্যায়ে কাজিপুর সরকারি মনসুর আলী কলেজ, বংগবন্ধু ডিগ্রি কলেজ, স্কুল পর্যায়ে শিমুল দাইড় উচ্চ বিদ্যালয় ও তারাকান্দি উচ্চ বিদ্যালয় শীর্ষ স্থানে রয়েছে।
