মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় থেকে গরু চোর চক্ররের সদস্য মজু মিয়া (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় ৪টি চুরিকৃত গরু উদ্ধার করা হয়।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাতে সিন্দুরখান ইউপিস্থ জানাউড়া বাজার এর সোহাগ মিয়ার ভূষিমালের দোকানের সামন থেকে তাকে আটক করা হয়। মজু মিয়া শ্রীমঙ্গল উপজেলার জানাউড়া এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে।
মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামান এর নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি টিম শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিন্দুরখান ইউনিয়নের জানাউড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে গরুসহ চোর চক্ররের সদস্য মজু মিয়াকে আটক করা হয়।
৪টি গরু কাদির মিয়ার জিম্মায় রয়েছে বলে গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামান জানান।
