ব্র্যাক হিউম্যানিটিরিয়ান প্রোগ্রামের আয়োজনে, দূর্যোগ ব্যাবস্থাপনা অধিদপ্তরের সহায়তায়, উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার শাল্লা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অমিতা রাণী দাসের সভাপতিত্বে, ব্র্যাক হিউম্যানিটিরিয়ান প্রোগ্রামের প্রশিক্ষণ স্পেশালিষ্ট রতন চন্দ্র বিশ্বাসের সঞ্চালনায় দূর্যোগ ব্যাবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল মুক্তাদির হোসেন।
বিশেষ অতিথি ছিলেন শাল্লা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট দিপু রঞ্জন দাস, ব্র্যাক হিউম্যানিটিরিয়ান প্রোগ্রামের কর্মসূচি প্রধান খন্দকার গোলাম তৌহিদ।
অন্যান্যদের মধ্যেে উপস্থিত ছিলেন ব্র্যাকের এসএস (বিএইচপি) বায়েজিদ বোস্তামী, বিডিসি একে আজাদ, ইউডিসি বিলকিস জাহান, মাঠ সমন্বয়কারী রেদওয়ান চৌধুরী।
বক্তাগণ দূরযোগ বিষয়ে সক্ষমতা বৃদ্ধি বিষয়ে বিস্তর আলোচনান্তে বক্তব্য পেশ করেন। এছাড়া কর্মশালায় উপজেলা দূর্যোগ ব্যাপস্থাপনা কমিটির বিভিন্ন সদস্য উপস্থিত ছিলেন।
