বাংলাদেশ যক্ষা নিরোধ সমিতি (নাটাব) মৌলভীবাজার জেলা শাখা বিজ্ঞ আইনজীবীদের নিয়ে জেলা মতবিনিময় সভা সম্পন্ন করেছে। ৪ সেপ্টেম্বর (শনিবার) মৌলভীবাজার শহরের রেস্ট ইন হোটেল এন্ড রেস্টুরেন্টে সকাল সাড়ে দশ ঘটিকায় নাটাব মৌলভীবাজার শাখার সাধারণ সম্পাদক ড.মোঃ আবু তাহেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রুমানা ইয়াছমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজারের সিভিল সার্জন চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, হীড কমলগঞ্জের মেডিকেল অফিসার ডাঃ জয়িতা সিনহা,ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক সিরাজাম মুনিরা, মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল খালিক প্রমুখ।
মতবিনিময় সভায় স্বাগত বক্তব্যে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নাটাব মৌলভীবাজারের সাধারণ সম্পাদক ড. মোঃ আবু তাহের। অনুষ্ঠানে আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্যরাও যক্ষা রোগ নিয়ে বিভিন্ন মতামত উপস্থাপন করেন। মতবিনিময় সভায় অতিথিরা নাটাব কার্যক্রম সফলতার ভুয়সী প্রশংসা করে জনসচেতনতার ওপর অত্যাধিক গুরুত্বারূপ করেন। এছাড়া মতবিনিময় সভায় অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।
