ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বাংলাদেশ আওয়ামী লীগ উপজেলা শাখার উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য ও আওয়ামী লীগের সাবেক সভাপতি (ভারপ্রাপ্ত) মরহুম ডাঃ মুনির উদ্দীনে’র স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।
বুধবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে অফিস চত্বরে এই গুণী ব্যাক্তির স্মরণ সভা হয়। সভায় বক্তব্য দেন, উপজেলা আওয়ামীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য ইমদাদুল হক, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, আ’লীগের সহ সভাপতি শামিমুজ্জামান জুয়েল, পৌর আ’লীগের সভাপতি আব্দুল খালেক, সেচ্ছা সেবকলীগের সভাপতি রাজিউর রহমান রাজু, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক নূরনবী চঞ্চলসহ আরো আনেকে।
এসময় হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি অতুল চন্দ্র রায় ও সম্পাদক গোপী কৃষ্ণ রায়, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের সভাপতি রেভাঃ বিষ্ণুপদ রায়সহ শিক্ষক, মহিলা আলীগের নেত্রিবৃন্দ, সাংবাদিক, আওয়ামীলীগ পরিবারের সদস্য বৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধি বৃন্দ উপস্থিত ছিলেন। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
