টাঙ্গাইলের নাগরপুরে শহীদ মীর মাহবুবুর রহমান বাবুর ২৬তম শাহাদাত বার্ষিকী উদযাপন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার ২৬ আগস্ট ২০২১ নাগরপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয় উপজেলা যুবদল দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে।

উপজেলা যুবদলের আহবায়ক ফনির হোসেন ভূইয়ার সভাপতিত্বে, যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম দিপন এর সঞ্চাচনায়।

সাবেক প্রতি মন্ত্রী ও বিএনপি কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট গৌতম চক্রবর্তীর দিকনির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক (ভারপ্রাপ্ত) এম এ সালাম।

বক্তারা শহীদ মীর মাহবুবুর রহমান বাবুর জন্য দোয়া ও অতীত নিয়ে কথা বলে। স্মৃতি বিজড়িত সে সময় গরীব অসহায় মানুষের কিভাবে সেবা করতেন বাবুর সে সব স্মৃতি মনে করিয়ে দেন। আজকে বাবু নেই রয়েছে বাবুর কীর্তি ওরা ভেবে ছিলো বাবুকে হত্যা করে নাগরপুর যুবদলকে নেতৃত্ব শুন্য করতে পারবে।আমাদের প্রত্যেকে যেন বাবুর মত পরোপকারী হতে পারি বক্তারা তা তুলে ধরেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যু্গ্ম আহবায়ক আহাম্মদ আলী রানা, হাবিবুর রহমান হবি,সাবেক ভাইস চেয়ারম্যান রফিজ উদ্দীন মিয়া,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান লাভলু, ইকবাল কবির,নজরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক সিঃসহ সভাপতি গোলাম মোস্তফা,নাগরপুর সরকারী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি জাহিদ হাসান,সাবেক সাঃসম্পাদক মীর খালিদ মাহবুব রাসেল, মনির হোসেন প্রমুখ।

নাগরপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন বিভিন্ন ইউনিয়নের নেত্রীবৃন্দ,গণমাধ্যমকর্মী সহ অন্যান্যরা। সব শেষ দুস্থ দের মাঝে খাবার বিতরণ করে।