ময়মনসিংহের তারাকান্দায় কিশোরী ফুটবলারদের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
জানা গেছে, ধোবাউড়া উপজেলার কৃতি সন্তান তারাকান্দা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকারিয়া আলম তালুকদারের ব্যক্তিগত উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ গতকাল শুক্রবার বাট্টা ভাটপাড়া এস,সি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়।
ধোবাউড়া উপজেলার কলসিন্দুর সরকারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং তারাকান্দা উপজেলার বাট্টা ভাটপাড়া উচ্চ বিদ্যালয়ের কিশোরী ফুটবলারদের মধ্যকার এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। বৃষ্টিভেজা কর্দমাক্ত মাঠে টান টান উত্তেজনাকর খেলা অনুষ্ঠিত হয়।
বৃষ্টিতে ভিজেও মাঠে প্রচুর দর্শকের উপস্থিতি ছিল।
উক্ত খেলায় বাট্টা ভাটপাড়া উচ্চ বিদ্যালয়কে ২-১ গোলে পরাজিত করে কলসিন্দুর সরকারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বিজয়ী হয়েছে। খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়।
বাট্টা ভাটপাড়া এস,সি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু প্রদীপ কুমার চক্রবর্তী সভাপতিত্বে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচ উদ্বোধনী খেলায় উপস্থিত ছিলেন, তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মোঃ ফজলুল হক ,উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ মোঃ বাবুল মিয়া সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম নয়ন,তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মেজবাহ উল আলম রুবেল চৌধুরী ও সহ সভাপতি মোজাম্মেল হক প্রমূখ।
বিজয়ী কলসিন্দুর টিমের সাথে পুরস্কার গ্রহণ করেন গামারীতলা ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন খান,মেয়েদের কোচ জুয়েল মিয়া। এসময় উপস্থিত ছিলেন কলসিন্দুর সরকারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রভাষক মঞ্জুরুল হক,শিক্ষক উজ্জল চন্দ্র,বাঘবেড় ইউনিয়ন যুবলীগের সভাপতি মঞ্জুরুল হক রুবেল প্রমূখ।
