শোকাবহ ও বেদনাদায়ক আগস্ট মাসের ২১ আগস্ট ২০০৪ সালে তৎকালীন বি এন পি- জামাত জোট সরকারের পৃষ্ঠপোষকতায় জঙ্গি গোষ্ঠী ঢাকা বঙ্গবন্ধু এভিনিউতে আঃলীগের সন্ত্রাস বিরোধী আলোচনা সভায় গ্রেনেড বোমা হামলা চালিয়ে আঃ লীগের সিনিয়র ২১ জন সহ২৪ জন নেতাকর্মীকে হত্যাকরে। হত্যাকান্ডের মুলহোতা তারেক জিয়াসহ সকল আসামিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিশিল ও প্রতিবাদ সভার আয়োজন করে কাজিপুর উপজেলা আঃলীগ ও তার সহযোগী সংগঠন।

শনিবার (,২১আগষ্ট) সকাল ১১টায় উপজেলা আঃলীগের আয়োজনে স্বাধীনতা স্কয়ারে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ও গ্রেনেট হামলায়নিহতদের স্মরণে পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা আঃলীগ ও তার সহযোগী সংগঠনের নেতা- কর্মীবৃন্দ।

উপজেলা আঃলীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজীর নেতৃত্বে একটি বিক্ষোভ মিশিল আলমপুর চৌরাস্তা প্রদক্ষিণ করে উপজেলা আঃলীগের কার্যালয়ে সমবেত হয়।পরে উপজেলা আঃলীগের সভাপতি আলহাজ্ব শওকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে ভারর্চুয়ালী যুক্ত হন সিরাজগঞ্জ -১ কাজিপুরের সাংসদ ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি প্রকৌশলী তানভীর শাকিল জয়।

তিনি বলেন, আগস্ট মাস আমাদের মাঝে আসে শোকের বার্তা নিয়ে। তৎকালিন বিএনপি জোট সরকারের মদদদাতায় বাংলার বুক থেকে আঃলীগ তথা জননেত্রী শেখ হাসিনা কে নিঃশেষ করে দেওয়া জন্য গ্রেনেড হামলা চালায় কিন্তু আল্লাহ অশেষ মেহেরবানীতে তিনি বেচে গেলেও তার সহযোগীরা ২৪ জন হত্যা কান্ডের স্বীকার হন।যাহা ইতিহাসে একটি কালো অধ্যায় রচিত হয়েছে। তাদের বর্বোরচিত গ্রেনেড হামলার উদ্দেশ্য ছিল আঃলীগ কে ধ্বংস করা।তিনি গ্রেনেট হামলার নিহতদের আত্নার মাগফিরাত কামনা দোয়া করেন। তৎকালীন বিরোধী দলীয় নেতা ও বর্তমান সরকারের প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা নিয়ে আঃলীগের রাজনীতি কে নেতৃত্ব শূন্য করার লক্ষ্যে বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকারের পৃষ্ঠ পোষকতায় ২১আগস্ট গ্রেনেড হামলা চালায়। তিনি দোষীদের শাস্তির দাবি করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। আরও বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, , আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র আঃ হান্নান তালুকদার, কাজিপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিএম আতিকুর রহমান নান্নু,কাজিপুর সদর ইউনিয়ন আঃলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব এনামুল হক, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলি আসলাম, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, ছাত্র লীগের সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদার।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আঃলীগের অন্যান্য সদস্য বৃন্দ,উপজেলা মহিলা আঃলীগের সদস্য বৃন্দ, উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব সরকার, ছাত্র লীগের সভাপতি রাজু আহমেদ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, প্রতিটি ইউনিয়ন আঃলীগের সভাপতি, সাধারণ সম্পাদক বৃন্দ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ। এ বিক্ষোভ ও প্রতিবাদ সভা থেকে হত্যা কান্ডে জড়িত সকল আসামিদের ফাঁসির দাবিতে ন্যায় প্রতিস্ঠার দূঢ প্রত্যয় ব্যক্ত করা হয়।

মাওলানা আব্দুল মোতালেব হোসেনের মোনাজাত পরিচালনার মাধ্যমে জাতীয় চার নেতা সহ ১৫ ই আগস্ট ও ২১ শে আগস্টে নিহত সকলের এবং প্রয়াত জননেতা মরহুম নাসিমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা