সিলেট থেকে বিপুল পরিমান বিদেশী মদ, বিয়ার ও ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯। ৩ দিনে বিভাগের বিভিন্ন স্থানে পৃথক পৃথক অভিযান চালিয়ে মাদকগুলো উদ্ধার ও তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে, সিলেটের কোম্পানীগঞ্জ থানার চিকাডহর গ্রামের মৃত ভোলাই মিয়ার পুত্র তেরাব মিয়া (৩৫), একই থানার নারায়নপুর গ্রামের মৃত ভাতির আলীর পুত্র মো: জাহাঙ্গীর আলম (২৭), সুনামগঞ্জ জেলার বিশ^ম্ভরপুর থানার উত্তরকাপন গুচ্ছগ্রামের মো: আব্দুল কাদিরের পুত্র হারিজ মিয়া (২২), একই গ্রামের মো: আশরাফের পুত্র মো: কলিম উদ্দিন (২২) এবং হবিগঞ্জ জেলার বাহুবল থানার পশ্চিমজয় পুর গ্রামের রফিক মিয়া উরফে রফিকের পুত্র মো: খোকন মিয়া (২২)।
সিলেট কোম্পানীগঞ্জ থানা:
বুধবার ১৮ ভোর ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, ব্যাটালিয়ন সদর (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল লেঃ কর্ণেল আবু মুসা মোঃ শরীফুল ইসলাম, পিএসসি, এএসসি (অধিনায়ক, র্যাব-৯, সিলেট) এবং মেজর মাহফুজু ররহমান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সস হসিলেট জেলার কোম্পানীগঞ্জ থানাধীন চিকাডহর গ্রামস্থ জনৈক তেরাব আলী এর বসত বাড়ির সমনে অভিযান পরিচালনা করে ঙভভরপবৎ’ং ঈযড়রপব চজঊঝঞওএঊ ডঐওঝকণ (১৮০ সষ) ৮৫ বোতল জব্দসহ মাদক ব্যবসায়ী তেরাব আলী ও মোঃ জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) এর টেবিল ২৪(খ) ধারায় মামলা রুজু করে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
সুনামগঞ্জ বিশ্বম্ভরপুর থানা:
মঙ্গলবার ১৭ আগষ্ট রাত সোয় ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩ (সুনামগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল লেঃ কমান্ডার সিঞ্চন আহমেদ এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ সুনামগঞ্জ জেলার সদর থানা এলাকায় একটি অভিযান পরিচালনা করে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানাধীন ধনপুর ইউপির মুজিব বাজার (চৌরাস্তা বাজার) এর গুচ্ছগ্রাম টু পলাশ রোডের সিরাজ মিয়ার মুদির দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে ১১ (এগার) বোতল বিয়ার (কওঘএঋওঝঐঊজ ঝঞজঙঘএ ঝটচঊজ চজঊগওটগ ইঊঊজ বোতলে ৬৫০ এমএল ০৬ বোতল, ঞটইঙজএ চজঊগওটগ ইঊঊজ বোতলে ৬৫০ এমএল ০৫ বোতল)সহ মাদক ব্যবসায়ী হারিজ মিয়া ও মোঃ কলিম উদ্দিনকে গ্রেফতার করে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) এর টেবিল ২৪(ক) ধারায় মামলা রুজু করে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

হবিগঞ্জ বাহুবল থানা:
সোমবার ১৬ আগষ্ট রাত পৌনে ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল লেঃ কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান এবং সিনিঃ এএসপি এ,কে,এম কামরুজ্জামানএর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ হবিগঞ্জ জেলার বাহুবল থানাধীন ৬ নং মিরপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মিরপুর বাজারের সৈয়দ বশির প্লাজা মার্কেটের প্রমি শিল্পালয় জুয়েলার্স এর সামনে থেকে ৪৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ খোকন মিয়াকে গ্রেফতার করে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) এর টেবিল ১০(খ)/৪১ ধারায় মামলা রুজু করে হবিগঞ্জ জেলার বাহুবল থানায় হস্তান্তর করা হয়েছে র্যাব-৯’র মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান জানিয়েছেন।
দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-১৭
