রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধিস্থলে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার (১৭ আগস্ট) সকাল ১০টার দিকে এ সংঘর্ষ হয়।
সদ্য গঠিত বিএনপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটির নেতাদের জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি রয়েছে। সেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যাওয়ার কথা রয়েছে। এ কর্মসূচিতে দলের কয়েক হাজার নেতাকর্মী সকাল থেকে মাজারে জড়ো হয়েছেন। তাদের সঙ্গে সংঘর্ষ হয়।
মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হককে রক্তাক্ত অবস্থায় পুলিশের সঙ্গে কথা বলতে দেখা যায়। উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান তার সঙ্গে রয়েছেন।
বিএনপি নেতাকর্মীদের বলতে শোনা যাচ্ছে অকারণে পুলিশ টিয়ারসেল ও গুলি চালিয়েছে।
