কাজিপুর উপজেলার হাজরাহাটি গ্রামের বেলাল হোসেন গত ক’দিন আগে ভয়াবহ সড়ক দূর্ঘটনায় আহত হন। অর্থের অভাবে চিকিৎসা করতে পারছিলেন না। কষ্টে দুর্বিসহ জীবন যাপন করছিলেন।
বিষয়টি নজরে আসে মোহাম্মাদ নাসিম স্মৃতি সংসদ হাজরাহাটি শাখার সাধারণ সম্পাদক, চিত্রশিল্পী আব্দুল কারিম খানের নিকট।
পরে বিষয়টি নিয়ে স্মৃতি সংসদের সদস্য বৃন্দ কাজিপুরে জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয় মহোদয় কে অবগত করেন।
এমপি মহোদয় উক্ত ব্যক্তির চিকিৎসার জন্য ৫০০০/ টাকা দেন।স্মৃতি সংসদের সদস্য বৃন্দ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকীউপলক্ষে সেই টাকা – অসহায় বেলালকে প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন – মোহাম্মাদ নাসিম স্মৃতি সংসদ, কাজিপুরে সভাপতি প্রকৌশলী মাসুদুল ইসলাম, সাধারণ সম্পাদক রাশেকুল ইসলাম অনু, সহ-সভাপতি রেজাউল কারিম শফি। তাদের এ উদ্যোগের জন্য বেলাল হোসেনের পরিবার মোহাম্মদ নাসিম স্মৃতি সংসদ ও এমপি জয় মহোদয় কে ধন্যবাদ জানান।
